পার্পল কিং হাইব্রিড বেগুন কেন আপনার খামার বা ছাদবাগানের জন্য সেরা ?
বেগুন চাষে বছরের সব ঋতুতে ভালো ফলন পাওয়া এবং বৈরী আবহাওয়া মোকাবিলা করা বেশ কঠিন। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে লাল তীর পার্পল কিং হাইব্রিড বেগুন। এটি একটি উচ্চফলনশীল জাত , যা তীব্র তাপ ও অতিরিক্ত বৃষ্টিপাত সহ্য করে সারা বছর আপনাকে দেবে বিষ্ময়কর ফলন।
পার্পল কিং বেগুনের প্রধান বৈশিষ্ট্য সমূহ:
সারা বছর চাষ উপযোগী (বারোমাসি): এই জাতটি আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়। সঠিক নিয়মে পরিচর্যা করলে বছরের যেকোনো সময়েই এর থেকে প্রচুর বেগুন পাওয়া।
আকর্ষণীয় রঙ ও রাজকীয় সাইজ: এর ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয়, চকচকে গাঢ় বেগুনি রঙের হয়। প্রতিটি বেগুন গড়ে ২৫-৩০ সে.মি. পর্যন্ত লম্বা হয়ে থাকে।
প্রতিকূল আবহাওয়া সহনশীল: পার্পল কিং জাতটি বিশেষভাবে তাপ ও বৃষ্টি সহনশীল করে তৈরি করা হয়েছে। ফলে অতিরিক্ত খরা বা বর্ষাকালেও গাছের বৃদ্ধি বা ফলনে কোনো ব্যাঘাত ঘটে না।
নরম ও সুস্বাদু: এই বেগুনের চামড়া পাতলা এবং ভেতরের অংশ অত্যন্ত নরম ও কম বীজযুক্ত হয়, যা রান্নার পর দারুণ সুস্বাদু লাগে।
সফল চাষ পদ্ধতি ও কিছু প্রফেশনাল টিপস্:
১. চারা তৈরি: প্রথমে কোকোপিট বা ঝুরঝুরে মাটির সিডলিং ট্রে-তে বীজ বপন করে সুস্থ চারা তৈরি করে নিন। বপনের আগে বীজগুলো ১২-১৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদগম হয়।
২. মাটি প্রস্তুতকরণ: বেগুন গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন। তাই মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার বা কেঁচো সার (ভার্মিকম্পোস্ট) মিশিয়ে মাদা বা টব প্রস্তুত করুন ।
আমাদের গ্যারান্টি: আমরা সরাসরি লাল তীর কম্পানি থেকে সংগৃহীত ১০০% অরিজিনাল, প্যাকেটজাত ফ্রেশ বীজ সরবরাহ করি; যা আপনাকে দেবে সর্বোচ্চ জার্মিনেশন রেট ও আশানুরূপ ফলন।











Reviews
There are no reviews yet.