প্রিমিয়াম কোয়ালিটির পুদিনা পাতার বীজ – অর্গানিক ও দ্রুত বর্ধনশীল
সতেজ পুদিনা পাতার তীব্র সুঘ্রাণ ও স্বাদ কে না পছন্দ করে ? রান্নার স্বাদ বাড়ানো, রিফ্রেশিং ড্রিংক তৈরি বা ঔষধি গুণে ভরপুর ফ্রেশ পুদিনা পাতা এখন ঘরেই চাষ করা আরও সহজ।
কেন আমাদের পুদিনা পাতার বীজ রোপণ করবেন ?
দ্রুত বর্ধনশীল: রোপণের অল্প দিনের মধ্যেই দ্রুত চারা গজায় এবং পাতা সংগ্রহ করা যায়।
তীব্র সুঘ্রাণ ও স্বাদ: ১০০% জাত খাঁটি হওয়ায় এই পুদিনা পাতায় পাওয়া যায় মন মাতানো প্রাকৃতিক সুগন্ধ।
যে কোনো জায়গায় চাষ উপযোগী: ছাদবাগানের ছোট বা মাঝারি টব, ব্যালকনির গ্রিল কিংবা ঝুলন্ত ঝুড়িতে সহজে চাষ করা যায়।
ঔষধি গুণসম্পন্ন: কেমিক্যালমুক্ত অর্গানিক উপায়ে নিজের তৈরি পুদিনা পাতা হজম শক্তি বৃদ্ধি ও শরীর সতেজ রাখতে দারুণ ভূমিকা রাখে।
রোপণ ও পরিচর্যা নির্দেশিকা (টবে পুদিনা চাষ পদ্ধতি):
1. মাটি প্রস্তুত: বেলে-দোআঁশ মাটি ও জৈব সার মিশিয়ে হালকা ও ঝুরঝুরে মাটি প্রস্তুত করুন।
2. বীজ বপন: মাটি সামান্য ভিজিয়ে বীজের প্যাক থেকে বীজ ছিটিয়ে দিন এবং উপরে হালকা মাটির আস্তরণ দিন।
3. সূর্যের আলো: পর্যাপ্ত আলো-বাতাস পায় এমন স্থানে টবটি রাখুন।
4. পানি প্রয়োগ: স্প্রেয়ারের সাহায্যে প্রতিদিন হালকা পানি দিন, যেন মাটি ভেজা থাকে কিন্তু জমে না থাকে।
আজই আপনার ছাদবাগান বা ব্যালকনি বাগানকে আরও সবুজ ও সুবাসিত করতে পুদিনা পাতা বীজ অর্ডার করুন!











Reviews
There are no reviews yet.