আপনার বাগানে নিয়ে আসুন নীল ল্যাভেন্ডার ফুলের জাদুকরী সুবাস ও সৌন্দর্য!
ল্যাভেন্ডার শুধু একটি ফুল নয়, এটি প্রকৃতি প্রদত্ত এক অনন্য উপশমকারী হার্ব। ঘরের বারান্দা কিংবা ছাদ বাগানে এক টুকরো স্নিগ্ধতা ছড়িয়ে দিতে আমরা নিয়ে এসেছি জার্মিনেশন গ্যারান্টিসহ উন্নত জাতের ল্যাভেন্ডার ফুলের বীজ। এর চমৎকার নীল-বেগুনি রঙের ফুল এবং পাতা থেকে বের হওয়া সুগন্ধ আপনার মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করবে।
কেন আপনার বাগানে ল্যাভেন্ডার গাছ থাকা জরুরি ?
বহুমুখী ঔষধি গুণ (Medicinal Herb): ল্যাভেন্ডার একটি সুপরিচিত সুগন্ধি ঔষধি গাছ। এর সুবাস মানসিক চাপ কমাতে, অনিদ্রা দূর করতে এবং ঘরকে মশামুক্ত রাখতে প্রাকৃতিভবে সাহায্য করে।
মনোমুগ্ধকর নীল ফুল: গাছে যখন একসাথে প্রচুর পরিমাণে আকর্ষণীয় নীল ও বেগুনি রঙের ফুল ফোটে, তখন পুরো বাগানটিকে ইউরোপের কোনো ল্যাভেন্ডার ভ্যালির মতো দেখায়।
সহজ দীর্ঘমেয়াদী উদ্ভিদ: এটি একটি বহুবর্ষজীবী (Perennial) উদ্ভিদ। একবার সঠিক নিয়মে ল্যাভেন্ডার গাছের চাষ সফল হলে, এই গাছ বছরের পর বছর বেঁচে থাকে এবং ফুল দেয়।
মৌমাছি ও প্রজাপতি আকর্ষণকারী: এই ফুল আপনার বাগানে পরাগায়নের জন্য উপকারী মৌমাছি ও রঙিন প্রজাপতিকে আকর্ষণ করবে, যা অন্যান্য গাছের ফলন বাড়াতে সাহায্য করে।
টবে ল্যাভেন্ডার চাষের সঠিক নিয়মাবলী:
১. নিষ্কাশন ব্যবস্থা ও মাটি: ল্যাভেন্ডার অতিরিক্ত পানি একদম পছন্দ করে না। তাই টবের নিচে পর্যাপ্ত ছিদ্র রাখুন। দোআঁশ মাটির সাথে বালি এবং সামান্য চুন বা ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে ক্ষারীয় (Alkaline) মাটি তৈরি করুন।
২. বীজ থেকে চারা তৈরি: বীজগুলো মাটির হালকা উপরে ছড়িয়ে দিয়ে সামান্য কোকোপিট দিয়ে ঢেকে দিন। স্প্রে করে পানি দিন। ল্যাভেন্ডার বীজ গজাতে কিছুটা সময় (৩-৪ সপ্তাহ) নিতে পারে, তাই ধৈর্য ধরুন।
৩. সূর্যালোক ও পানি: টবে ল্যাভেন্ডার চাষ করার প্রধান শর্ত হলো একে প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা কড়া রোদে রাখতে হবে। মাটির উপরিভাগ সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই পানি দিন।











Reviews
There are no reviews yet.