রুট এক্স পাউডার: গাছের সুস্থ ও শক্তিশালী শিকড় বৃদ্ধির সেরা সমাধান
বাগান করতে গিয়ে অনেক সময় ডাল বা কাটিং থেকে চারা তৈরি করা কঠিন হয়ে পরে। সঠিক পুষ্টি এবং হরমোনের অভাবে ডাল পচে যায় বা শিকড় গজায় না। এই সমস্যার কার্যকরী সমাধান নিয়ে এসেছে রুট এক্স পাউডার। এটি গাছের ডাল থেকে নতুন চারা তৈরিতে উদ্দীপক হিসেবে কাজ করে এবং শিকড়ের দ্রুত বিকাশ ঘটায়।
কেন আপনার বাগানের জন্য রুট এক্স পাউডার অপরিহার্য ?
প্রচুর পরিমাণে সুস্থ শিকড় বৃদ্ধি: এই পাউডারটি কাটিংয়ের কাটা অংশে প্রয়োজনীয় পুষ্টি ও হরমোন সরবরাহ করে, যার ফলে খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে সুস্থ ও সবল শিকড় গজাতে সাহায্য করে।
কাটিং থেকে দ্রুত চারা উৎপাদন: আপনি যেকোনো গাছের ডাল বা কাটিং কেটে সহজেই নতুন চারা তৈরি করতে পারবেন। এটি শিকড় আসার সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
গাছের প্রাথমিক বৃদ্ধি মজবুত ও ত্বরান্বিতকরণ: চারা গাছের গোড়া বা শিকড় যত মজবুত হবে, গাছ তত দ্রুত বাড়বে। এটি গাছের প্রাথমিক বৃদ্ধিকে দারুণভাবে ত্বরান্বিত করে।
ট্রান্সপ্লান্ট শক দূর করা: এক টব বা স্থান থেকে অন্য স্থানে চারা প্রতিস্থাপনের সময় অনেক সময় চারা গাছ মারা যায় বা ঝিমিয়ে পড়ে (Transplant Shock)। রুট এক্স পাউডার ব্যবহারে চারা নতুন মাটিতে সহজেই খাপ খাইয়ে নেয় এবং ট্রান্সপ্লান্ট শক সম্পূর্ণ দূর হয়।
ব্যবহার বিধি:
১. গাছের ডাল বা কাটিংয়ের গোড়ার অংশটি সামান্য পানিতে ভিজিয়ে নিন।
২. ভেজা অংশটি রুট এক্স পাউডারে সামান্য ডুবিয়ে নিন যেন পাউডারটি ভালোভাবে লেগে যায়।
৩. এরপর ডালটি প্রস্তুতকৃত মাটি বা কোকোপিটে রোপণ করুন এবং হালকা পানি দিন।







Reviews
There are no reviews yet.