গাছের ভেতর ও বাইরে দ্বিগুণ প্রটেকশন – ম্যানসার ছত্রাকনাশক
আপনার শখের গাছের পাতা কি শুকিয়ে কালো হয়ে যাচ্ছে ? কিংবা ফলের গায়ে পচন বা দাগ দেখা দিচ্ছে ? সাধারণ ছত্রাকনাশক অনেক সময় গাছের ভেতরে থাকা জীবাণু ধ্বংস করতে পারে না। এই সমস্যার সমাধান হলো ম্যানসার ছত্রাকনাশক। এটি দুটি অত্যন্ত শক্তিশালী দুটি উপাদানের (কার্বেনডাজিম + ম্যানকোজেব) এক অনন্য সংমিশ্রণ, যা গাছকে একই সাথে স্পর্শক (Contact) ও অন্তর্বাহী (Systemic) পদ্ধতিতে সুরক্ষা দেয়।
কেন ম্যানসার আপনার বাগানের জন্য সেরা ছত্রাকনাশক ?
দ্বিমুখী অ্যাকশন ফর্মুলা: এতে থাকা ম্যানকোজেব গাছের পাতার বাইরে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং কার্বেনডাজিম গাছের ভেতরে প্রবেশ করে ভেতরের রোগ জীবাণু ধ্বংস করে।
পাতার দাগ ও পচন রোগ দূর করে: এটি গাছের অ্যানথ্রাকনোজ, ব্লাইট, ডাইব্যাক, ডাউনি মিলডিউ এবং পাতার দাগ রোগ প্রতিকার হিসেবে অত্যন্ত কার্যকরী।
বহুমুখী ব্যবহার: ফুল, ফল, সবজি কিংবা ইনডোর প্ল্যান্ট—সব ধরণের গাছেই এটি সমানভাবে কাজ করে।
দীর্ঘস্থায়ী সুরক্ষা: একবার স্প্রে করলে এটি দীর্ঘদিন গাছকে নতুন কোনো ছত্রাকের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখে।
ব্যবহার বিধি :
- প্রতি লিটার পরিষ্কার পানিতে ২ গ্রাম ম্যানসার পাউডার ভালোভাবে মিশিয়ে নিন।
- আক্রান্ত গাছের পাতা, ডাল এবং কাণ্ডে ভালোভাবে স্প্রে করুন (বিকেলের রোদে স্প্রে করা সবচেয়ে ভালো)।
- রোগ প্রতিরোধের জন্য ১৫-২০ দিনে একবার এবং রোগ দেখা দিলে প্রতি ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।







Reviews
There are no reviews yet.