, ,

এসিআই বায়োফার্টি | ACI Bioferti

70.00 ৳ 

এসিআই বায়োফার্টি হলো জৈব হিউমাস, প্রাকৃতিক হরমোন, অ্যামাইনো অ্যাসিড এবং অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটি তীব্র খরা, অতিরিক্ত বৃষ্টি বা যেকোনো প্রতিকূল পরিবেশেও গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বাড়িয়ে ফসলের সর্বোচ্চ ফলন নিশ্চিত করে।

এসিআই বায়োফার্টি : প্রতিকূল আবহাওয়ায় ফসলের সুরক্ষা ও বাম্পার ফলনের চাবিকাঠি

অনেক সময় সব ধরনের সার দেওয়ার পরও গাছ সঠিকভাবে বাড়তে পারে না কিংবা ফুল-ফল ঝরে পরে। এর প্রধান কারণ হলো গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে না। এসিআই বায়োফার্টি হলো এমন একটি আধুনিক জৈব হিউমাস ও অ্যামাইনো অ্যাসিড সার, যা গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে সচল করে এবং উদ্ভিদের কোষ বিভাজন ত্বরান্বিত করে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

কেন আপনার ফসলে এসিআই বায়োফার্টি ব্যবহার করবেন ?

সর্বোচ্চ পুষ্টির ভান্ডার: এতে রয়েছে উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হিউমাস, হরমোন, অ্যামাইনো অ্যাসিড এবং একাধিক মাইক্রো-নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান।

প্রতিকূল পরিবেশেও কার্যকারিতা: তীব্র গরম, খরা, অতিরিক্ত ঠাণ্ডা কিংবা অতি বৃষ্টির মতো বিরূপ পরিস্থিতিতেও এটি গাছের স্বাভাবিক জৈবিক কার্যক্রম সচল রাখে।

পুষ্টি উপাদান গ্রহণে অবিশ্বাস্য ক্ষমতা: এটি মাটির অনুখাদ্য ও সারগুলোকে গাছের জন্য সহজে গ্রহণ উপযোগী করে তোলে, ফলে গাছ দ্রুত সতেজ হয়ে ওঠে।

ফুল ও ফল ঝরা রোধ: গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফুল ও ফলের গুটি শক্ত করে, ফলে অকালে ফসল ঝরে পড়ার হার কমে যায়।

নিরাপদ ও পরিবেশবান্ধব: এটি পরিবেশের কোনো ক্ষতি না করে ফসলের গুণগত মান, আকার এবং ফলন বহুগুণ বাড়িয়ে দেয়।

ব্যবহার বিধি ও প্রয়োগ মাত্রা:

ব্যবহারের ক্ষেত্র: ধান, গম, সবজি (আলু, টমেটো, মরিচ, বেগুন), ফল গাছ (আম, লিচু, লেবু) এবং ছাদ বাগানের যেকোনো গাছের জন্য উপযোগী।

প্রয়োগ মাত্রা: প্রতি লিটার পরিষ্কার পানিতে ২-৩ মিলি এসিআই বায়োফার্টি ভালোভাবে মিশিয়ে গাছের বাড়ন্ত অবস্থায় এবং ফুল আসার আগে-পরে পুরো গাছে ভালোভাবে স্প্রে করুন। এছাড়াও প্রতি লিটার পানিতে ২-৩ মিলি বায়োফর্টি মিশিয়ে জমিতে বা গাছে স্প্রে করা যায়।

সবচেয়ে ভালো ফলাফলের জন্য সকালের দিকে অথবা বিকেলের মিষ্টি রোদে স্প্রে করুন।

Weight N/A
Volume

50 ml, 100 ml

Reviews

There are no reviews yet.

Be the first to review “এসিআই বায়োফার্টি | ACI Bioferti”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top