Sale!
,

কসমস ফুলের বীজ | Cosmos Flower Seeds

Original price was: 150.00 ৳ .Current price is: 130.00 ৳ .

আপনার ছাদ বাগান বা ব্যালকনিকে রঙিন করে তুলতে আজই রোপণ করুন কসমস ফুল। শীতকালীন এই ফুলটি টবে চাষের জন্য দারুণ উপযোগী। প্রতিটি প্যাকে থাকছে সাদা, লাল এবং গোলাপি রঙের ১৫০টি বীজ।

  • ব্যান্ড: থাই সীড (Triple AAA)
  • পণ্যের ধরণ: ফুল বীজ
  • ফুলের নাম: কসমস ফুল
  • বীজের পরিমাণ: মিনিমাম ১৫০ টি বীজ
  • বীজের জার্মিনেশন: মিনিমাম ৭০%
  • চাষ উপযোগী: ছাদ বাগান, টব, বারান্দা বাগান, মাঠ কৃষি

শীতকালীন বাগানের সৌন্দর্য বাড়াতে কসমস ফুলের বীজ

কসমস ফুল (Cosmos) শীতকালীন বাগানের অন্যতম আকর্ষণ। যারা ছাদ বাগান বা টবে ফুল চাষ করতে ভালোবাসেন, তাদের জন্য কসমস একটি আদর্শ পছন্দ। এই ফুলগুলো খুব সহজেই বেড়ে ওঠে এবং আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে তোলে।
কেন আমাদের কসমস ফুলের বীজ বেছে নিবেন ?
উচ্চ অঙ্কুরোদগম হার: প্যাকেটের বীজগুলো সতেজ, যা থেকে দ্রুত এবং সুস্থ চারা গজাতে সক্ষম (Germination 70%+)।
রঙের বৈচিত্র্য: একটি প্যাকে সাদা, লাল ও গোলাপি রঙের মনোমুগ্ধকর ফুলের মিশ্রণ রয়েছে।
টবে চাষের উপযোগী: মাঝারি আকৃতির টব বা হাফ ড্রামে খুব সহজেই এই ফুল চাষ করা যায়।

মাটি প্রস্তুত ও পরিচর্যা :
কসমস ফুল চাষের জন্য সুনিষ্কাশিত দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটি প্রস্তুতির সময় সাধারণ মাটির সাথে পরিমাণমতো কোকোপিট এবং জৈব সার ভালোভাবে মিশিয়ে নিন। চারা গজানোর পর গাছকে সতেজ রাখতে এবং বেশি ফুল পেতে নিয়মিত পরিমিত পানি দিন এবং পর্যাপ্ত রোদ নিশ্চিত করুন।

Weight 0.01 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “কসমস ফুলের বীজ | Cosmos Flower Seeds”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart
Scroll to Top