Sale!
,

চন্দ্রমল্লিকা ফুলের বীজ | Chrysanthemum Flower Seeds

Original price was: 150.00 ৳ .Current price is: 130.00 ৳ .

আপনার ছাদ বাগান বা বারান্দাকে রঙিন করে তুলতে আজই রোপণ করুন চন্দ্রমল্লিকা ফুল। প্রতিটি প্যাকে থাকছে হলুদ, লাল এবং সাদা এই তিন রঙের মিক্স ৩০০টি বীজ। টবে চাষের জন্য এটি একটি চমৎকার পছন্দ।

  • ব্যান্ড: থাই সীড (Triple AAA)
  • পণ্যের ধরণ: ফুল বীজ
  • ফুলের নাম: চন্দ্রমল্লিকা ফুল
  • বীজের পরিমাণ: মিনিমাম ৩০০ টি বীজ
  • বীজের জার্মিনেশন: মিনিমাম ৭০%
  • চাষ উপযোগী: ছাদ বাগান, টব, বারান্দা বাগান, মাঠ কৃষি

শীতকালীন বাগানের সৌন্দর্য বাড়াতে চন্দ্রমল্লিকা ফুলের বীজ

চন্দ্রমল্লিকা (Chrysanthemum) শীতকালীন বাগানের অন্যতম প্রধান আকর্ষণ এবং একে শীতের ফুলের রানি বলা যায়। যারা ছাদ বাগান বা টবে ফুল ফোঁটাতে ভালোবাসেন, তাদের জন্য চন্দ্রমল্লিকা একটি আদর্শ ফুল। এর নজরকাড়া রং এবং গঠন যেকোনো বাগানের সৌন্দর্য নিমেষেই বহুগুণ বাড়িয়ে দেয়।
কেন আমাদের চন্দ্রমল্লিকা ফুলের বীজ বেছে নিবেন ?
উচ্চ অঙ্কুরোদগম হার: প্যাকেটের বীজগুলো সতেজ (Germination 70%+), যা থেকে দ্রুত এবং সুস্থ চারা গজাতে সক্ষম।
রঙের বৈচিত্র্য: একটি প্যাকে হলুদ, লাল ও সাদা রঙের মনোমুগ্ধকর ফুলের মিশ্রণ রয়েছে।
টবে চাষের উপযোগী: মাঝারি আকৃতির টব বা হাফ ড্রামে খুব সহজেই এই ফুল চাষ করা যায়।

মাটি প্রস্তুত ও পরিচর্যা :
চন্দ্রমল্লিকা ফুল চাষের জন্য সুনিষ্কাশিত ও ঝুরঝুরে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটি তৈরির সময় সাধারণ মাটির সাথে পরিমাণমতো হাড়ের গুঁড়া, সরিষার খৈল, কোকোপিট এবং জৈব সার ভালোভাবে মিশিয়ে নিন। চারা গজানোর পর গাছকে সতেজ রাখতে নিয়মিত পরিমিত পানি দিন এবং গাছে পর্যাপ্ত রোদ লাগার ব্যবস্থা করুন। ফুল আসার আগে চিলেটেড জিংক বা সলুবর বোরন স্প্রে করলে ফুলের আকার ও রং ভালো হয়।

Weight 0.01 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “চন্দ্রমল্লিকা ফুলের বীজ | Chrysanthemum Flower Seeds”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart
Scroll to Top