শীতকালীন ছাদ বাগানের জন্য সেরা এস্টার ফুলের বীজ
এস্টার ফুল (Aster) শীতকালীন বাগানের এক অনন্য আকর্ষণ। যারা ছাদ বাগান বা টবে ফুল ফোঁটাতে ভালোবাসেন, তাদের জন্য এস্টার একটি দারুণ পছন্দ। এর নজরকাড়া রং এবং গঠন যেকোনো বাগানের সৌন্দর্য নিমেষেই বাড়িয়ে দেয়।
আমাদের এস্টার বীজের বিশেষত্ব :
রঙের সমাহার: একটি প্যাকে বেগুনি, লাল ও সাদা রঙের নজরকাড়া ফুলের মিশ্রণ রয়েছে।
উচ্চ ফলনশীল: প্রতিটি প্যাকে পাচ্ছেন ৪০০টি সতেজ বীজ, যা থেকে প্রচুর চারা উৎপাদন সম্ভব।
সহজ চাষাবাদ: শীতকালীন আবহাওয়ায় টব বা বাগানের মাটিতে খুব সহজেই এই ফুল চাষ করা যায়।
মাটি প্রস্তুত ও পরিচর্যা:
এস্টার ফুল চাষের জন্য ঝুরঝুরে ও সুনিষ্কাশিত দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটি তৈরির সময় সাধারণ মাটির সাথে পরিমাণমতো জৈব সার, হাড়ের গুঁড়া ও কোকোপিট ভালোভাবে মিশিয়ে নিন। চারা গজানোর পর নিয়মিত পরিমিত পানি দিন এবং গাছে পর্যাপ্ত রোদ লাগার ব্যবস্থা করুন।









Reviews
There are no reviews yet.