Sale!
,

পার্পল বার্ড মরিচ বীজ | Purple Bird Pepper Seeds

Original price was: 150.00 ৳ .Current price is: 130.00 ৳ .

আপনার ছাদ বাগান বা ঘরের বারান্দায় চমৎকার নান্দনিকতা যোগ করতে চান ? আমাদের এই প্রিমিয়াম জাতের পার্পল বার্ড মরিচ আপনাকে দেবে অনন্য ও আকর্ষণীয় বেগুনি রঙের মরিচের বাম্পার ফলন। এই বারোমাসি মরিচ গাছটি যেমন দেখতে সুন্দর, তেমনি এর ঝাল ও সুঘ্রাণ তরকারির স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ।

  • ব্যান্ড: থাই সীড (Triple AAA)
  • পণ্যের ধরণ: সবজি বীজ
  • সবজির নাম: পার্পল বার্ড মরিচ
  • বীজের পরিমাণ: ১০০ টি
  • চাষ উপযোগী: ছাদ বাগান, টব, বারান্দা বাগান, মাঠ কৃষি

Availability: 7 in stock

প্রিমিয়াম পার্পল বার্ড মরিচ বীজ – বারোমাসি ও আকর্ষণীয় বেগুনি জাত

সাধারণ সবুজ বা লাল মরিচ তো সবার বাগানেই থাকে, কিন্তু আপনি যদি আপনার বাগানে সম্পূর্ণ ভিন্নধর্মী ও নজরকাড়া কোনো গাছ রাখতে চান, তবে পার্পল বার্ড মরিচ আপনার জন্য সেরা পছন্দ। এর গাঢ় বেগুনি রঙের মরিচগুলো গাছের সবুজের মাঝে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। এটি একটি অত্যন্ত শক্তপোক্ত ও উচ্চ ফলনশীল জাত, যা খুব সামান্য যত্নেই টবে বা ড্রামে প্রচুর পরিমাণে ফলন দেয়।

কেন আমাদের পার্পল বার্ড মরিচ বীজ আপনার বাগানে রোপণ করবেন ?

আকর্ষণীয় ও অনন্য রূপ: এই জাতের মরিচগুলো কাঁচা অবস্থা থেকেই গাঢ় বেগুনি রঙের হয়, যা আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেবে।

বারোমাসি ফলন: এটি এটি বিশেষ আবহাওয়া সহনশীল জাত। তাই ঋতুর কোনো বাধ্যবাধকতা ছাড়াই এটি বারোমাসি মরিচ চাষ এর জন্য একদম উপযুক্ত ।

কম পরিচর্যা ও দীর্ঘস্থায়ী গাছ: সাধারণ মরিচ গাছের তুলনায় এই জাতটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। একবার চারা তৈরি হয়ে গেলে এই গাছ দীর্ঘ সময় ধরে একটানা ফলন দিতে থাকে।

টবে পার্পল বার্ড মরিচ চাষের সহজ নিয়মাবলী:

1. চারা তৈরি: বীজগুলো সরাসরি বড় টবে না বুনে প্রথমে একটি ছোট পাত্র বা সিডলিং ট্রের মাধ্যমে চারা তৈরি করে নিন। বপনের আগে বীজগুলো ১০-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত চারা গজাবে।

2. মাটি প্রস্তুতকরণ: মরিচ গাছ ঝুরঝুরে ও উর্বর মাটি পছন্দ করে। তাই দোআঁশ মাটির সাথে সমপরিমাণ গোবর সার বা কেঁচো সার (Vermicompost) এবং সামান্য বালু মিশিয়ে মাটি প্রস্তুত করুন।

3. আলো ও পানি: মরিচ গাছের জন্য প্রচুর সূর্যালোক প্রয়োজন। চারা একটু বড় হলে প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা কড়া রোদ পায় এমন স্থানে রাখুন এবং মাটিতে আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত পরিমিত পানি দিন।

Weight 0.01 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “পার্পল বার্ড মরিচ বীজ | Purple Bird Pepper Seeds”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart
Scroll to Top