প্রিমিয়াম হাইব্রিড হলুদ চেরী টমেটো বীজ – থোকা থোকা মিষ্টি ও পুষ্টিকর ফলন
চেরী টমেটো তার চমৎকার আকার এবং মিষ্টি স্বাদের জন্য বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়। আর সেটি যদি হয় আকর্ষণীয় উজ্জ্বল সুবর্ণ-হলুদ রঙের, তবে তা আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ! এই হাইব্রিড চেরী টমেটো বীজটি বিশেষভাবে উন্নত ও রোগবালাই প্রতিরোধী করে তৈরি করা হয়েছে, যা টবে বা মাটিতে খুব কম পরিচর্যাতেই প্রচুর ফলন দেয়।
কেন আমাদের হলুদ চেরী টমেটো বীজ আপনার বাগানে রোপণ করবেন ?
আকর্ষণীয় রঙ ও অনন্য স্বাদ: এই জাতের টমেটো পেকে গেলে উজ্জ্বল হলুদ রঙ ধারণ করে। সাধারণ টমেটোর চেয়ে এটি অনেক বেশি মিষ্টি ও রসালো হওয়ায় সালাদ বা কাঁচা খাওয়ার জন্য এটি একদম পারফেক্ট।
বাম্পার ফলন (Thick Fruiting): এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। গাছের প্রতিটি ডালে থোকা থোকা প্রচুর পরিমাণে চেরী টমেটো ধরে, যা আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলবে সবুজে আর হলুদে।
উচ্চ অঙ্কুরোদগম ক্ষমতা: ল্যাব-টেস্টেড এবং বিশ্বস্ত ব্র্যান্ডের বীজ হওয়ায় এর জার্মিনেশন রেট চমৎকার, যা আপনাকে দেবে দ্রুত ও সুস্থ চারা গজানোর শতভাগ নিশ্চয়তা।
সহজ ছাদ বাগান: এটি টব, ড্রাম বা গ্রো ব্যাগে খুব সহজে মানিয়ে নেয়। তাই ছাদ বাগানের টমেটো চাষ এর জন্য বাগানীদের প্রথম পছন্দ এই বীজ।
টবে চেরী টমেটো চাষের সহজ নিয়মাবলী:
1. চারা তৈরি: বীজগুলো সরাসরি বড় টবে না বুনে প্রথমে কোকোপিট বা হালকা মাটিতে সিডলিং ট্রের মাধ্যমে চারা তৈরি করে নিন।
2. মাটি প্রস্তুতকরণ: দোআঁশ মাটির সাথে কেঁচো সার (Vermicompost) এবং সামান্য ট্রাইকোডার্মা মিশিয়ে মাটি তৈরি করুন।
3. আলো ও সাপোর্ট: টমেটো গাছ প্রচুর রোদ পছন্দ করে, তাই দৈনিক ৫-৬ ঘণ্টা রোদ পায় এমন স্থানে রাখুন। গাছ লতানো বা ভারী হয়ে গেলে লাঠি বা খাঁচার (Tomato Cage) সাহায্যে সাপোর্ট দিন।











Reviews
There are no reviews yet.