গাছের ম্যাজিক সার: মোটা দানার এপসম সল্ট
গাছের সঠিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ম্যাগনেসিয়াম একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় উপাদান। আমাদের এই এপসম সল্ট (Epsom Salt) মূলত ম্যাগনেসিয়াম এবং সালফেটের একটি প্রাকৃতিক মিশ্রণ, যা গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াকে তরান্বিত করে। সাধারণ সারের তুলনায় এই মোটা দানার সারটি মাটিতে দীর্ঘ সময় ধরে পুষ্টি সরবরাহ বজায় রাখে।
কেন আপনার বাগানের জন্য এপসম সল্ট প্রয়োজন ?
পাতা সবুজ ও সতেজ করে: ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের অন্যতম প্রধান অংশ। এটি গাছের পাতা দ্রুত সবুজ করতে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছের খাদ্য তৈরিতে সরাসরি সহায়তা করে।
ফুল ও ফল ঝরা বন্ধ করে: অনেক সময় পুষ্টির অভাবে গাছের ফুল ও ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। এই সার ব্যবহারে গাছের শিকড় মজবুত হয় এবং পাতা ও ফল ঝরা সম্পূর্ণরূপে বন্ধ হয়।
পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ায়: এটি মাটিতে থাকা অন্যান্য জরুরি উপাদান যেমন- নাইট্রোজেন এবং ফসফরাস শোষণ করতে গাছকে সাহায্য করে।
সহজ প্রয়োগ পদ্ধতি: টবের গাছের জন্য ১ লিটার পানিতে ১ চামচ এপসম সল্ট মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা সরাসরি গোড়ার মাটিতেও প্রয়োগ করা যায়।
বিশেষ দ্রষ্টব্য: মরিচ, টমেটো, গোলাপ, এবং লেবু জাতীয় গাছের জন্য এই সারটি একটি অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত উপাদান।











Reviews
There are no reviews yet.